News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৬, ৯ জুন ২০১৯
আপডেট: ০১:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

খানদের প্রস্তাবও ফিরিয়েছেন এই নায়িকা!

খানদের প্রস্তাবও ফিরিয়েছেন এই নায়িকা!

বলিউডে অভিনেত্রী হিসেবে অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কঙ্গনা রানাউত। ‘কুইন’, ‘তানু ওয়েডস মানু’, ‘ফ্যাশন’, ‘মনিকর্নিকা’ এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এসব ছবি বাণিজ্যিক সফলতা যেমন পেয়েছে তেমনি সমালোচকমহলেও প্রশংসা কুড়িয়েছে। এরইমধ্যে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা। 

কঙ্গনার বোন রঙ্গোলি সম্প্রতি দাবি করেছেন, তার বোন টুইটার, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ব্যবহার করতে জানেন না। অন্য একটি টুইটে রঙ্গোলি আরো বলেন, ‘সঞ্জু’, সিং ইস ব্লিং’ ও ‘বাদশাহো’র মতো আলোচিত ছবিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়েছেন কঙ্গনা। তিনি খানদের ছবি, যশরাজ, বানশালির ছবির একাধিক প্রস্তাবও ফিরিয়েছেন। কারণ কঙ্গনা ভিন্ন পথে হাঁটতে ভালোবাসেন।

এদিকে কঙ্গনার ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৬ জুলাই। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রাজকুমার রাও। বালাজি মোশন পিকচার্সের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন প্রকাশ কোবেলামুদি। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়