|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ১৫ মে ২০১৯
আপডেট: ০৬:৫০, ২৩ জানুয়ারি ২০২০

ইফতারে কলা ও পুদিনার লাচ্ছি

লাইফস্টাইল ডেস্ক

ইফতারে কলা ও পুদিনার লাচ্ছি

সারা দিন রোজা রাখার পর আমরা সবাই চাই ইফতারে যেন ঠাণ্ডা কিছু থাকে। যা আমাদের তৃষ্ণা মেটাবে তার সাথে পুষ্টির ব্যাপারটাও যেন ঠিক থাকে। তৃপ্তিদায়ক এই কলার লাচ্ছি তেমনই একটি পানীয়। আসুন দেখা যাক কীভাবে আপনি কলার লাচ্ছি বানাবেন তা দেখা যাক।
   
কলার লাচ্ছির উপকরণ:

# ২৫০ লিটার ঠাণ্ডা পানি

# ১৫০ গ্রাম দই

# ২টি পাকা কলা

# ১ থেকে ২ চামচ মধু

# সামান্য এলাচ

প্রস্তুত প্রণালি:

পানি ছাড়া উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি যোগ করুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি।

এছাড়া আপনি পুদিনা পাতার লাচ্ছিও খেতে পারেন ইফতারে। যা আপনার স্বাস্থ্যগত ব্যাপারে অনেক ভালো হবে।

পুদিনা পাতার লাচ্ছির উপকরণ:

# ৫ চামচ পুদিনা পাতার কুচি

# ২ কাপ দই

# সামান্য লবণ

# আধা চামচ ভাজা জিরা

# ১ কাপ পানি

# কয়েক টুকরা বরফ

প্রস্তুত প্রণালি:

দই, জিরা, লবণ আর পুদিনা পাতা ব্লেন্ডারে দিয়ে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি ও বরফের টুকরা দিন। ভালভাবে ব্লেন্ড করুন। গ্লাসে পরিবেশনের আগে সামান্য পুদিনা পাতা ও ভাজা জিরা যোগ করুন।

ব্যাস আপনার তৃপ্তি মিটলো আর স্বাস্থ্যগত উপকারও হলো। তাই এই গরমে ইফতারে অবশ্যই রাখতে পারেন লাচ্ছির এই দুই পদ।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়