|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ১৪ জুন ২০১৫
আপডেট: ০৪:০৯, ১৮ জানুয়ারি ২০২০

সুদানের প্রেসিডেন্টকে গ্রেফতারে আইসিসির আহবান

সুদানের প্রেসিডেন্টকে গ্রেফতারে আইসিসির আহবান

সুদানের প্রেসিডেন্ট ওমার আল বশিরকে গ্রেফতার করতে দক্ষিণ আফ্রিকার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ওমার আল বশির বর্তমানে আফ্রিকান ইউনিয়নের এক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন।

দারফুরের সংঘাতের জন্য যুদ্ধাপরাধের দায়ে আইসিসির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা ওমার আল বশিরকে গ্রেফতারের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার উচিত হবে না তাকে আটক করার কোনও সুযোগ হাতছাড়া করা।

বশির অবশ্য তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

সুদানের সুনা নিউজ এজেন্সি জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের এক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রেসিডেন্ট বশিরের সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রীসহ শীর্ষ নেতারা রয়েছেন।

প্রসঙ্গত, আইসিসি এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। আফ্রিকান ইউনিয়নের দাবি, আইসিসি অন্যায়ভাবে আফ্রিকানদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়