|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ১৩ জুন ২০১৫
আপডেট: ১৫:৪৭, ১৯ জানুয়ারি ২০২০

সৎমায়ের হাতে স্কুল ছাত্রী খুন

সৎমায়ের হাতে স্কুল ছাত্রী খুন

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে সৎমায়ের হাতে খুন হয়েছেন সাদিয়া আলম (১৩) নামের এক স্কুল ছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘাতক ওই নারীকে আটক করেছে পুলিশ। আটক সৎ মা শাকিলা জাহান তার অপরাধ স্বীকার করেছেন।

পুলিশ জানায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সফিউল আলম মেয়ে সাদিয়া আলম ও তার দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানকে নিয়ে টঙ্গীর আউচপাড়া এলাকার একটি বাসার ছয়তলায় ভাড়া থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সফিউলের সাথে দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানের কলহ ছিল। এরই জের ধরে শনিবার ভোরে স্বামীর অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করে সৎমা শাকিলা জাহান সাদিয়া আলমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে সাদিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ ঘাতক শাকিলা জাহানকে আটক করে। নিহত সাদিয়া আলম স্থানীয় টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

টঙ্গী মডেল থানার উপপরিদর্শক যোবায়ের আহমদ জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়