শুক্রবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা: ছয়দিনের ব্যক্তিগত সফরে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিমানটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন ক্ষেত্রে অবদান, বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষিত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।
ব্যক্তিগত এ সফর শেষে ১৮ জুন শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








