News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৩, ৩০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৫, ১৯ জানুয়ারি ২০২০

আবার বাবা হচ্ছেন মেসি

আবার বাবা হচ্ছেন মেসি

ঢাকা: দ্বিতীয় বারের মতো বাবা হচ্ছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন আর্জেন্টাইন সেনসেশন।

২০১২ সালের নভেম্বরে প্রথম সন্তান থিয়াগো মেসির মুখ দেখেন লিওনেল মেসি-আন্তোনেলা রোকুজ্জো দম্পতি। এরপর অবরে-সবরে ছেলে প্রাপ্তির আনন্দের কথা জানিয়েছেন বার্সেলোনা প্রাণ ভোমরা। বলেছেন, থিয়াগো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

এদিন ২৭ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা গেছে মেসি-রোকুজ্জো দম্পতির প্রথম সন্তান থিয়াগো তার মায়ের পেটে একটি চুমু একে দিচ্ছে। ওই ছবির নিচে মেসি শিরোনাম দিয়েছে, “আমাদের জগতে তোমাকে স্বাগত জানাতে আর অপেক্ষা করতে পারছি না।” মেসি আরো লিখেন, “তোমার জন্য অপেক্ষা করছি। আমরা তোমাকে ভালোবাসি।”

অবশ্য ঠিক কবে দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন মেসি ওই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়