|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৪, ২০ অক্টোবর ২০১৯
আপডেট: ১৭:৩৯, ১ অক্টোবর ২০২০

ব্যাচেলরদের জন্য ‘সুপার হোস্টেল বিডি’

ব্যাচেলরদের জন্য ‘সুপার হোস্টেল বিডি’

নানা ঝামেলার কারণে বাসা পাওয়া থেকে শুরু করে খাওয়া-দাওয়া অসুবিধায় ভুগতে হয় এই শহরের ব্যাচেলরদের। সেটা মেয়ে হোক বা ছেলে। বিশেষ করে মফস্বল থেকে ঢাকায় পড়াশোনা অথবা চাকরির জন্য আসা ব্যাচেলরদের থাকার জায়গা বা বাসা ভাড়া নিয়ে এটা দীর্ঘদিনের সমস্যা। নানা কারণে তাদের কাছে বাসা ভাড়া যেন সোনার হরিণ খোঁজার মতো। এই বিপদ থেকে রক্ষা পেতেই বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের হোস্টেল ‘সুপার হোস্টেল বিডি’ তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

ছাত্রছাত্রী ও চাকরিজীবী ব্যাচেলরদের জন্য সুপার হোস্টেলে এয়ার কন্ডিশন (এসি) রুম, তিনবেলা খাবার, জিম, ওয়াশিং মেশিন ও ড্রাইয়ার, হাইস্পিড ইন্টারনেট, এলইডি টিভি, কমনরুম ও রিডিংরুম এবং ২৪ ঘণ্টা নিরাপত্তায় রাখার সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সুপার হোস্টেল বিডির পক্ষ থেকে জানানো হয়, এখানে আছে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের আধুনিক জীবন যেমন শীততাপ নিয়ন্ত্রিত রুম, স্বাস্থ্যকর খাবার, হাইস্পিড ইন্টারনেট, এলইডি টিভি, রিডিংরুম, ২৪ ঘণ্টা নিরাপত্তা, জিম, থ্রি-স্টার লবিসহ ২৫টিরও অধিক সুবিধা নিয়ে সুপার হোস্টেল বিডি জীবনযাত্রার সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি ছেলেদের জন্য উত্তরা, বারিধারা, মধ্যবাড্ডা, মিরপুর ও শাহবাগে পাঁচটি ব্রাঞ্চ এবং মেয়েদের জন্য মিরপুরে একটি ব্রাঞ্চ চালু করেছে।

এ হোস্টেলে স্ট্যান্ডার্ড ক্লাস ৬ হাজার ৯৯৯ টাকা এবং বিজনেস ক্লাস ৭ হাজার ৯৯৯ টাকায় ব্যাচেলররা থাকার সুযোগ পাবেন।

নিওয়েস ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান ডিজিএম রাসেল কবির জানান, ব্যাচেলরদের দুর্বিষহ জীবন থেকে রক্ষা করতে নিওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকমানের হোস্টেল ‘সুপার হোস্টেল বিডি’। 

তিনি আরও বলেন, ‘এখানে না আছে বাজার করার দুশ্চিন্তা, না আছে কাপড় ধোয়ার চিন্তা। এমনকি বাসা পরিবর্তনের ঝামেলাও পোহাতে হবে না। একটি ফর্ম পূরণের মাধ্যমেই খুব সহজে সুপার হোস্টেলের এক ব্রাঞ্চ থেকে অপর আরেকটি ব্রাঞ্চে যাওয়া যাবে।’

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়